পুবের কলম, ওয়েবডেস্ক: শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলির ওপর কঠোর নিয়ম জারি করল মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুকারাম মুন্ধের নেতৃত্বে এক নির্দেশে জানানো হয়েছে, শিশুখাদ্য বা বেবি ফুডের প্যাকেজিংয়ে আর মা ও শিশুর ছবি বা রঙিন প্রতীক ব্যবহার করা যাবে না। একই সাথে সমস্ত শিশুখাদ্যের প্যাকেটে স্পষ্টভাবে "মাতৃদুগ্ধই শিশুর জন্য সেরা" বার্তাটি যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এফডিএ-র পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই আদেশের অর্থ ফর্মুলা মিল্ক বা গুঁড়ো দুধের ওপর কোনো নিষেধাজ্ঞা নয়।
প্রস্তুতকারক সংস্থাগুলি এসব পণ্য বাজারে বিক্রি করতে পারবে, তবে তাদের সমস্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে।দুই বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি সমস্ত ধরণের শিশুখাদ্য, সিরিয়াল এবং পরিপূরক খাবারের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। সংস্থাগুলির বাজারজাতকরণ কৌশল রুখতে প্রচারমূলক সুবিধার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, বেবি ফুডের মোড়কে মা ও শিশুর ছবি বা মাতৃদুগ্ধের সমতুল্য দাবি করা লেখা ব্যবহার করা যাবে না। কোনো ব্র্যান্ড বিনামূল্যে নমুনাপণ্য বা ডিসকাউন্ট কুপন দিতে পারবে না। প্যাকেটে লেখা থাকতে হবে যে, পণ্যটি কেবল ৬ মাসের বেশি বয়সী শিশুদের পরিপূরক খাদ্য হিসেবে এবং চিকিৎসকের পরামর্শেই দেওয়া উচিত।
খাদ্যের গুণমান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কড়া পদক্ষেপের জন্য পরিচিত তুকারাম মুন্ধে জানান, এফডিএ-র সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে অনেক শিশুপণ্য প্রস্তুতকারক সংস্থা মাতৃদুগ্ধ পানের গুরুত্ব সংক্রান্ত বাধ্যতামূলক বার্তা এড়িয়ে চলছে, যা বড় ধরণের নিয়ম লঙ্ঘন। শিশুদের পুষ্টি ও মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরে তিনি যে তথ্যগুলি প্রকাশ করেন।