মাঝআকাশে সহ-পাইলটের হামলার পরও অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও তাঁকে ‘সত্যিকারের হিরো’ বলে অভিহিত করেছেন। বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বিমানের সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হন ক্যাপ্টেন স্মিত মচ্ছার।
এরপর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খোলার ব্যবস্থা করেন। ফলে কয়েকজন যাত্রী ও ক্রু ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে বিমানে থাকা অন্য দুই পাইলটের সহায়তায় বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।আরও পড়ুন:
নেতানিয়াহু জানান, স্মিতের সাহসিকতার কারণেই বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তাঁর কথায়, ভারতীয় পাইলট ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছেন। নেতানিয়াহু স্মিতের দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ‘সত্যিকারের হিরো’ বলে প্রশংসা করেন।
আরও পড়ুন:
ভারতীয় দূতাবাস জানিয়েছে, স্মিত মচ্ছার সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। ফ্লাইদুবাইও জানিয়েছে, বিমানের ককপিটে সংঘর্ষের প্রকৃত কারণ ও উদ্দেশ্য এখনও তদন্তাধীন।