জম্মু-কাশ্মীরের কাঠুয়ার একটি জলবিদ্যুৎ প্রকল্পে সহকর্মীর গুলিতে চার সিআইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাসোহলির মাশকা এলাকার সেওয়া জলবিদ্যুৎ প্রকল্পে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ও এক সাব-ইনস্পেক্টর।
আরও পড়ুন:
প্রাথমিক তথ্য অনুযায়ী, হেড কনস্টেবল অভিদেশ কুমার সহকর্মীদের সঙ্গে বচসার পর সার্ভিস রাইফেল থেকে গুলি চালান বলে অভিযোগ।
গুরুতর আহত চারজনকে এনএইচপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত্যু হয়। মৃতেরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইনস্পেক্টর লক্ষ্মণ সিংহ এবং কনস্টেবল রফিক আহমেদ ও সন্দীপ কুমার।আরও পড়ুন:
ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বচসার কারণ ও গুলি চালানোর সঠিক পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ ও সিআইএসএফ।