SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন স্বরাষ্ট্রসচিব আর কে সিং। তাঁর অভিযোগ, কমিশনের চালানো SIR প্রক্রিয়ায় একাধিক আইনবিরুদ্ধ পদক্ষেপ হয়েছে। এই ইস্যুতে বিরোধীদের একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
একটি খোলা চিঠিতে আর কে সিং প্রশ্ন তুলেছেন, দেশজুড়ে SIR চালুর সিদ্ধান্ত পুরো নির্বাচন কমিশনের, নাকি শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। তাঁর দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও নোটিস প্রয়োজন হলেও SIR-এ তা যথাযথভাবে মানা হয়নি।
আরও পড়ুন:
রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন-সহ বিরোধী নেতাদের ট্যাগ করে তিনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, SIR-সংক্রান্ত সিদ্ধান্ত কমিশনের তিন সদস্যের সর্বসম্মত অনুমোদনেই নেওয়া হয়েছে।