ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শীঘ্রই’ জয়ী হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন:
ট্রাম্প বলেন, “আমার বিবেচনায় আমরা জিততে যাচ্ছি।
এটি যেকোনও একভাবেই বাস্তবায়িত হবে। এই যুদ্ধ বেশ দ্রুত শেষ হতে চলেছে।”আরও পড়ুন:
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অবসানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা এগোচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। তবে এখনও দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববাজারেওমতপার্থক্য রয়েছে।
সংঘাতের প্রভাব পড়েছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের উপরে ছিল।আরও পড়ুন:
যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে গ্যাস ও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য ভাবে কমে যাবে বলেও পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প। তবে তাঁর এই বক্তব্য ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে একটি রাজনৈতিক দাবি; তেলের দামের গতিপথ সরবরাহ, চাহিদা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মতো একাধিক বিষয়ের উপর নির্ভর করবে।