উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: আর কয়েক দিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জার পাশাপাশি পুজোর অন্যতম আকর্ষণ সাউন্ড সিস্টেম। তবে সাউন্ডের মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে প্রতি বছরই বিভিন্ন অভিযোগ ওঠে। পুজোর মরশুমে শব্দদূষণ নিয়ন্ত্রণে এবারও কড়া পদক্ষেপের পথে পুলিশ প্রশাসন।পুজোর আগে সাউন্ড সিস্টেম সংক্রান্ত সরকারি নির্দেশিকা ও নিয়মকানুন সম্পর্কে পুজো কমিটি এবং সাউন্ড অপারেটরদের সচেতন করতে বিভিন্ন থানার পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে।
সেই মতো সোমবার জয়নগর থানার উদ্যোগে জয়নগর থানা এলাকার সাউন্ডঅপারেটরদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে।এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি অমিত হালদার,এসআইসন্দীপ বাইলা, এসআই শুক্রানুর সাহা সহ পুলিশ আধিকারিকরা। জয়নগর থানা এলাকার প্রায় ৬০ জন সাউন্ড অপারেটর এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে আইসি সাউন্ড অপারেটরদের পুজোর সময় মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে চলার বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। বিশেষ করে রাতের বেলায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাত ১০টার পর কোনও পুজো মণ্ডপে মাইক বা বক্স বাজানো যাবে না। পাশাপাশি পুজোর সময় থেকে বিসর্জন পর্যন্ত ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলেও বৈঠকে জানানো হয়।পুলিশের তরফে আরও সতর্ক করে বলা হয়েছে, সরকারি নির্দেশিকা অমান্য করে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে সাউন্ড সিস্টেমের সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট সাউন্ড অপারেটরের বিরুদ্ধে গ্রেফতার-সহ আইনানুগ পদক্ষেপ করা হতে পারে।পুজোর আনন্দ যাতে শব্দদূষণের কারণে সাধারণ মানুষের অসুবিধার কারণ না হয়ে ওঠে, সেই বিষয়টি মাথায় রেখে সরকারি নির্দেশিকা মেনে সাউন্ড সিস্টেম পরিচালনার জন্য অপারেটরদের বারবার অনুরোধ করেন জয়নগর থানার আইসি। পুলিশের এই বৈঠনের মাধ্যমে পুজোর আগেই সাউন্ড অপারেটরদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হল বলে জানা গিয়েছে।পুজোর আগে জয়নগরে সাউন্ড অপারেটরদের নিয়ে পুলিশের বৈঠক, ডিজে নিয়ে কড়া বার্তা
আসলাম হোসেন
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩
আরও খবর
আমেরিকাকে ‘নির্দয়’ জবাব দেওয়ার হুমকি কিম জংয়ের
আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রত্যেকটি মুহূর্ত ব্যয় হোক
আমেরিকায় খুন ৪ মুসলিম পুরুষ নিন্দা বাইডেনের
সবরমতী আশ্রম পুনর্নির্মাণের বিরুদ্ধে তুষার গান্ধির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
লরি-গাড়ির সংঘর্ষ, বাগনানে মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২
লরি-গাড়ির সংঘর্ষ, বাগনানে মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২
সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন মানিক পুত্র সৌভিক
সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন মানিক পুত্র সৌভিক
বাড়ির কাছেই মিলল আইনজীবীর মৃতদেহ, আতঙ্ক ছড়ালো বারুইপুরে
বাড়ির কাছেই মিলল আইনজীবীর মৃতদেহ, আতঙ্ক ছড়ালো বারুইপুরে
সুপার নিউমেরারি মামলায় স্থগিতাদেশ জারি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ
সুপার নিউমেরারি মামলায় স্থগিতাদেশ জারি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ
ত্রিপুরার পুলিশের ডিজি-র রহস্যমৃত্যু, সদর দফতর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
ত্রিপুরার পুলিশের ডিজি-র রহস্যমৃত্যু, সদর দফতর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদলাল নবান্ন, বামেদের নিশানা করে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নতুন কড়া আইন: দুই বছর পর আবেদন করতে লাগবে বিচারকের অনুমতি
বুলডোজার অ্যাকশনে হাইকোর্টের কড়া বার্তা, ভাঙা বাড়ি সরকারি খরচে তৈরি ও ১০ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ
প্রথম চুক্তির একটি বিমানও মেলেনি, তবুও ৯৭টি নতুন তেজস মার্ক-১এ চালুর সময়সীমা প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের
বিমানসেবিকার স্বপ্ন ছেড়ে ১৬ টনের ট্রাকের চালক নেহা
বিমানসেবিকার স্বপ্ন ছেড়ে ১৬ টনের ট্রাকের চালক নেহা
এবার চীনের দ্বারস্থ সৌদি আরব, হুতিদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে ইরানের প্রতি আহ্বান বেইজিং এর
এবার চীনের দ্বারস্থ সৌদি আরব, হুতিদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে ইরানের প্রতি আহ্বান বেইজিং এর
খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদলি, নেপথ্যে সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিও ঘিরে বিতর্ক!
খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদলি, নেপথ্যে সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিও ঘিরে বিতর্ক!
চার দশক পর জঙ্গল ছাড়লেন মাওবাদী নেতা আকাশ, গুটিয়ে নিলেন সংগঠন
চার দশক পর জঙ্গল ছাড়লেন মাওবাদী নেতা আকাশ, গুটিয়ে নিলেন সংগঠন
বন্দে মাতরম নিয়ে কর্ণাটকের অবস্থান: জাতীয় সঙ্গীতের মতো বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানাল রাজ্য