মোল্লা জসিমউদ্দিন: নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে শর্তসাপেক্ষে জামিন পেলেন সৌভিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্য। এদিন শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এই জামিনের আবেদন মঞ্জুর করেছে।
নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তভার নেওয়ার পর কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির নজরে আসেন তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। একাধিকবার তলবের পর ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হন মানিক। তারপর প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতির স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। গত বছরের জানুয়ারিতে জামিনের আবেদন জানান শতরূপা। সেই সময় তাঁর জামিনের আরজি খারিজ হয়ে যায়। পরে ৭ আগস্ট নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে প্রথম জামিন পান শতরূপা ভট্টাচার্য। এবার শর্তসাপেক্ষে জামিন দেওয়া হল সৌভিক কে। ঘটনাক্রমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ইডি তল্লাশি। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডির একটি দল। শিক্ষক নিয়োগ নিয়ে যে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে ব্যবসায়ীর ভূমিকা খতিয়ে দেখতে ইডির এই তল্লাশি বলে জানা গেছে । এছাড়া বালিগঞ্জ, বাঁশদ্রোণী এলাকাতেও চলেছে অভিযান । শুক্রবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্যকে জামিন দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ । এদিন শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় সৌভিককে। তাঁর জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথলের ডিভিশন বেঞ্চ।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১
আরও খবর
তৃণমূল কাউন্সিলারের বাড়ি ও অফিস থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার সোনারপুরে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ