নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল নওশাদ সিদ্দিকির দল আইএসএফ। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানি শেষে রায় সংরক্ষিত রাখা হয়।
আরও পড়ুন:
উপনির্বাচনে ‘খাম’ প্রতীকটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে। আইএসএফকে দেওয়া হয়েছে অন্য প্রতীক। এই সিদ্ধান্ত নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল নওশাদদের দল।
আরও পড়ুন:
শুনানিতে প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালত জানতে চায়, আইএসএফ আগে যে প্রতীক ব্যবহার করেছে, তা অন্য দলকে দেওয়ার কারণ কী। কমিশনের বক্তব্য, ‘খাম’ একটি ফ্রি সিম্বল এবং কোনও দলের তার উপর মালিকানা নেই।
আরও পড়ুন:
৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগে এই মামলার রায় নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের।