আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে বড় খাদ্যসংকট তৈরি হতে পারে বলে সতর্ক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের জেরে জ্বালানি ও সারের সরবরাহে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে শস্য পরিবহণে সমস্যা এবং ‘সুপার এল নিনো’র আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
আরও পড়ুন:
জয়শঙ্করের মতে, ইউক্রেন ও ইরান-উপসাগরীয় সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে উন্নয়নশীল দেশগুলির অর্থনীতিতে।
জ্বালানি, খাদ্য, সার ও অর্থ—এই ‘৪এফ’ সংকটের সম্মিলিত চাপ বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেও তিনি উল্লেখ করেন।আরও পড়ুন:
তিনি আরও বলেন, বড় শস্য রফতানিকারক দেশগুলি সরবরাহ পাঠাতে সমস্যায় পড়লে আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের ঘাটতি তৈরি হতে পারে। পাশাপাশি সারের ঘাটতি কৃষি উৎপাদন ও খাদ্যের দামের উপর চাপ বাড়াতে পারে। ‘সুপার এল নিনো’ যুক্ত হলে আগামী মাসগুলিতে পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে।