নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে ফের সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জ্ঞানেশ কুমার এবং কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের আধিকারিক সীমা খান্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। মমতার দাবি, দু’জন মিলে গোটা ভোটপ্রক্রিয়া ‘হাইজ্যাক’ করেছেন।
আরও পড়ুন:
মমতার অভিযোগ, ভোটগণনার সময় থেকেই কারচুপি করা হয়েছিল এবং পরে সংবাদমাধ্যমকে প্রভাবিত করে নির্বাচনের ফলাফল সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করা হয়। তাঁর আরও দাবি, SIR-এর মাধ্যমে বহু মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও ফের তোলেন তিনি।আরও পড়ুন:
বুধবারের ‘ইন্ডিয়া’ বৈঠকেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী জোট জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতা এবং SIR-সংক্রান্ত অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে। ৬ অক্টোবর নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত বিরোধী সাংসদদের মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
তবে নির্বাচন কমিশন বিরোধীদের অভিযোগ মানেনি। কমিশনের বক্তব্য, নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তগুলি আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই নেওয়া হয় এবং কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যকে প্রাতিষ্ঠানিক অচলাবস্থা হিসেবে দেখা ঠিক নয়।