পুবের কলম ওয়েবডেস্ক, ইউরোপজুড়ে তীব্র গরমের প্রভাব পড়েছে সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়েও। চলতি বছরে দেশটির হিমবাহগুলোর ৫ শতাংশের বেশি বরফ গলে গেছে। গত পাঁচ বছরে হিমবাহগুলো হারিয়েছে প্রায় এক-পঞ্চমাংশ বরফ।
আরও পড়ুন:
সুইস হিমবাহ পর্যবেক্ষণ নেটওয়ার্ক ও সুইস বিজ্ঞান একাডেমির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গবেষকেরা বলছেন, শীতে কম তুষারপাত এবং গ্রীষ্মে অস্বাভাবিক গরমের কারণে এ বছর বরফ গলার হার অনেক বেড়েছে।
আরও পড়ুন:
পর্যবেক্ষণ নেটওয়ার্কের পরিচালক ম্যাথিয়াস হাস বলেন, প্রায় প্রতিবছরই এখন চরম পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে ২০২২ সালের মতো ভয়াবহভাবে এখনো বরফ গলছে না। ওই বছর উত্তর আফ্রিকা থেকে আসা ধুলোর স্তর তুষারের ওপর জমে যাওয়ায় বরফ গলার হার রেকর্ড ছাড়িয়েছিল।
আরও পড়ুন:
চলতি বছরে সবচেয়ে বেশি বরফ হারিয়েছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় হিমবাহ আলেৎশ। আর গ্লেসিয়ার দ্য সঁফ্লেরঁর গড় পুরুত্ব কমেছে ৪ মিটারের বেশি।
আরও পড়ুন:
হিমবাহের বরফ গলে গ্রীষ্মে জলের সংকট কিছুটা কমে। কিন্তু বরফের পরিমাণ কমতে থাকায় ভবিষ্যতে সেই সুবিধাও কমে যাবে। হাস বলেন, আগে যেসব পাহাড়ি এলাকায় তুষার দেখা যেত, এখন সেখানে শুধু পাথর দেখা যাচ্ছে—এই পরিবর্তনই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে তাঁকে।