পুবের কলম ওয়েবডেস্ক, আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। হামলায় আহত হয়েছেন আরও ১১ জন। তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুন:
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে দুটি সন্ত্রাসী আস্তানায় হামলা চালানো হয়েছে। এতে ২২ জন সন্ত্রাসী নিহত এবং অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। হতাহতের কোনো তথ্যই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
আরও পড়ুন:
গত মাসে পাকিস্তানে জঙ্গি হামলায় ২৪ জন নিহত হওয়ার পর দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান সীমান্তপারের জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তালেবান সরকার তা অস্বীকার করে বলছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
আরও পড়ুন:
গত দুই সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তান একাধিক বিমান হামলা চালিয়েছে। প্রতিবারই ইসলামাবাদ জঙ্গি আস্তানায় হামলার দাবি করলেও কাবুল বেসামরিক হতাহতের কথা জানিয়েছে।