মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার, ২ অক্টোবর মুম্বইয়ে আন্দোলন শুরু করতে চলেছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, শিবাজি পার্ক থেকে শুরু হবে এই আন্দোলন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা, SIR বন্ধ করা এবং ২০২৫ সালের ভোটার তালিকা ব্যবহার করে নির্বাচন করানোর দাবিও তুলেছে দলটি।
আরও পড়ুন:
দিপকের দাবি, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন শহরে তা ছড়িয়ে দেওয়া হবে।
অক্টোবরের শেষ দিকে দিল্লির যন্তর মন্তরেও আন্দোলনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।আরও পড়ুন:
এদিকে মুম্বই পুলিশের তরফে শিবাজি পার্কে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অনুমতি না মিললেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দিপকে। তাঁর দাবি, প্রতিবাদ দমন করার চেষ্টা হলেও তাঁরা কর্মসূচি থেকে সরে আসবেন না।
আরও পড়ুন:
CJP-র আন্দোলনের অন্যতম দাবি, SIR প্রক্রিয়া বন্ধ করে ২০২৫ সালের ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন করা এবং নতুন মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে একটি স্বাধীন সংস্থা গঠন করা।