পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার মৌলালি মোড়ে এসআইআর-এর প্রক্রিয়া বাতিল ও চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নাগরিক সমাবেশে ডাক দেয় এপিডিআর, নো এনআরিস মুভমেন্ট, এসআইআর-এনআরিস বিরোধী সমন্বয়, ভোটাধিকার রক্ষা মঞ্চ সহ একাধিক ছাত্র-যুব ও গণসংগঠন। উপস্থিত ছিলেন অধ্যাপক সাইফুল্লা প্রাক্তন প্রিন্সিপাল শামসুল আলম,  অল ইন্ডিয়া পিপল ফেরাম (এআইপিএফ) নেতৃত্ব তমাল চক্রবর্তী,   নো-এনআরসি সংগঠনের কমল সূর , লেখক ও বুদ্ধিজীবী বোলান গঙ্গোপাধ্যায়, মানবাধিকার কর্মী অনুরাগ মৈত্রি,অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক আবদুল হাদি, রঞ্জিত সূর, নাট্যকর্মী বিশ্বজিত দাস, গবেষক ঝিলম রায়, ছাত্র নেতা মিরাজুল ইসলাম, ইরফান সাদিক, আলমগীর মোল্লা, গবেষক নজরুল জমাদার, রাতুল গুহ, পিয়ালি দে, কুমার সৌভিক প্রমুখ।এদিন দিল্লিতে ছাত্রছাত্রীদের হেনস্থার ঘটনার নিন্দা জানান উপস্থিত বিশিষ্ট ও পড়ুয়ারা।