পুবের কলম ওয়েবডেস্ক, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়াদিল্লির নিরপেক্ষ অবস্থানকে সম্মান করেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ফোরামের অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন।
আরও পড়ুন:
পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির নিজস্ব কিছু ভাবনা রয়েছে এবং সেগুলোকে তিনি ইতিবাচকভাবে দেখেন। তাঁর মতে, যুদ্ধের অবসানে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে মোদীর আগ্রহ রয়েছে।
আরও পড়ুন:
গত ১১ সেপ্টেম্বর ভারতে ব্রিকস সম্মেলনের সময় পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বলেছিলেন, সংঘাতের সমাধানের পথ আলোচনা ও কূটনীতি।
এর আগে কিরঘিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকেও পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সেখানেও যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেন মোদি।আরও পড়ুন:
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেও ভারত রুশ তেল কেনা চালিয়ে যায়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মতবিরোধ তৈরি হয়। তবে নয়াদিল্লি জানায়, জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক বাজারদর বিবেচনা করেই তারা তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে।