গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীতে দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে রাজঘাটে সর্বধর্ম প্রার্থনা সভাতেও যোগ দেন তিনি। সমাজমাধ্যমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সত্য, অহিংসা, করুণা ও সেবার আদর্শের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
এক্স-এ হিন্দি ও ইংরেজি ভাষায় পৃথক বার্তায় মোদি লেখেন, বাপুর সমগ্র জীবন সত্য, অহিংসা, করুণা ও সেবার আলোকবর্তিকা। তাঁর কালজয়ী বার্তা আজও মানবতার পথ দেখাচ্ছে এবং একটি উন্নত সমাজ ও ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যপূরণে অনুপ্রেরণা জোগায় বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
মহাত্মা গান্ধীর জীবন ও কর্মের উপর তৈরি একটি ভিডিওও সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে গান্ধীর আদর্শের বিশ্বব্যাপী প্রভাবের কথা তুলে ধরার পাশাপাশি ‘স্বদেশী’ ও খাদির প্রতি তাঁর গুরুত্বের কথা উল্লেখ করেন মোদি। ২ অক্টোবর অন্তত একটি খাদি পণ্য কেনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানান তিনি। তাঁর কথায়, খাদি ও স্বদেশীকে উৎসাহ দেওয়া গান্ধীর ভাবনার প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম উপায়।
আরও পড়ুন:
এদিন সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে।
রাহুল গান্ধী তাঁর সমাজমাধ্যমের বার্তায় সত্য, অহিংসা ও নির্ভীকতাকে গান্ধীর অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। অন্যায়ের সামনে মাথা নত না করে সত্য ও অহিংসার পথে অবিচল থাকার শিক্ষা গান্ধী দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।আরও পড়ুন:
২ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মবার্ষিকী। গান্ধী জয়ন্তীর পাশাপাশি এদিন তাঁর প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী। দেশের দুই বিশিষ্ট নেতার জন্মবার্ষিকীতে তাঁদের অবদান স্মরণ করে সমাজমাধ্যমেও বার্তা দেন তাঁরা।
আরও পড়ুন:
এদিকে গান্ধী জয়ন্তী উপলক্ষে সমাজমাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গান্ধীর আদর্শ ও স্বচ্ছতার ভাবনার কথা উল্লেখ করে দেশব্যাপী ‘স্বচ্ছতা মিশন’-কে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তুলে ধরেন।