মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলনের পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (CJP)। শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভের পর CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে ফের বিক্ষোভ কর্মসূচি হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকদের দিল্লিতে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে CJP-র ডাকে বড় জমায়েত হয়।
সংগঠনের দাবি ছিল, নির্বাচন কমিশনের কাজকর্ম এবং SIR প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের জবাবদিহি নিশ্চিত করা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগ। আন্দোলনে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানির মতো পরিচিত ব্যক্তিদের উপস্থিতিও নজরে আসে।আরও পড়ুন:
এরই মধ্যে সমাজমাধ্যমে একটি পোস্টে অভিজিৎ দীপকে জানান, তাঁদের আন্দোলন মহাত্মা গান্ধীর দেখানো পথে শান্তিপূর্ণ হবে। দিল্লি পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে যেখানে আটকানো হবে, সেখানেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
একই সঙ্গে অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান—এমন নাগরিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান CJP নেতা।আরও পড়ুন:
CJP-র এই ঘোষণার আগে দিল্লির যন্তরমন্তর এলাকায় জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ হয়েছিল। সেই কর্মসূচিতে বহু আন্দোলনকারীকে আটক করা নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের অভিযোগ ওঠে। CJP-র পক্ষ থেকে ওই ঘটনার প্রতিবাদও করা হয়েছে।
আরও পড়ুন:
এবার ১০ অক্টোবরের কর্মসূচির মাধ্যমে মুম্বইয়ের পর ফের দিল্লিতে আন্দোলন ছড়ানোর পরিকল্পনা করেছে CJP। তবে আগামী কর্মসূচির অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দিল্লি পুলিশের অবস্থান এখনও স্পষ্ট নয়।