পুবের কলম ওয়েবডেস্ক, দুই বছর আগে এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়। দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের নীতিতে পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
২০২৪ সালে একটি ছাত্রসংগঠনের কার্যালয়ে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী, যিনি ‘জেন ডো’ নামে পরিচিত। গত ১৬ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন।
তাঁর অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের যথাযথ শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ হয়েছে।আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ঘটনার পর ‘টাইটেল নাইন’ আইনের আওতায় অভ্যন্তরীণ তদন্ত হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে আইনি কারণে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
এতেই ক্ষোভ থামেনি। ৫ অক্টোবর ‘নিপীড়িতদের জন্য ন্যায়বিচার’ দাবিতে বড় বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার, নীতিমালা বদল ও স্বাধীন তদন্তের দাবি তুলেছেন। এক হাজার ৩০০-র বেশি সাবেক শিক্ষার্থীও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন:
এর মধ্যে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল মামলাটির জন্য অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসকে বিশেষ কৌঁসুলি নিয়োগ করেছেন। নতুন করে ফৌজদারি তদন্তও শুরু হয়েছে।