পুবের কলম, ওয়েবডেস্ক: আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ঠিক মুখে বিরিয়ানি নিয়ে এক বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কংগ্রেস সাংসদ রাকিবুল হোসেনের এক মন্তব্যের জবাবে শুক্রবার জুরিয়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, "যারা মায়ের দুধ খেতে জন্মেছে তারা মানুষ, আর যারা বিরিয়ানি খেতে জন্মেছে তারা পশু।"
আরও পড়ুন:
আগামী ৬ অক্টোবর নগাঁও লোকসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপির প্রার্থী দেবাশিস শর্মার সমর্থনে প্রচার চালাতে গিয়েই কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।
উপনির্বাচনের প্রচার ঘিরে বিগত কিছুদিন ধরেই আসামের মুখ্যমন্ত্রী ও ধুবড়ির কংগ্রেস সাংসদ রাকিবুল হোসেনের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে।আরও পড়ুন:
এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেস নেতা রাকিবুলকে পৌরাণিক চরিত্র 'বকাসুর'-এর সাথে তুলনা করে অভিযোগ করেছিলেন যে, তিনি সরকারি প্রকল্পের সমস্ত অর্থ 'গিলে খেয়েছেন'। এর জবাবে খোঁচা দিয়ে রাকিবুল হোসেন মন্তব্য করেছিলেন, ঈশ্বর তাঁকে পৃথিবীতে কেবল বিরিয়ানি খাওয়ার জন্যই পাঠিয়েছেন।
আরও পড়ুন:
সেই মন্তব্যের প্রেক্ষিতেই জুরিয়ার সভা থেকে বিতর্কিত 'পশু' মন্তব্যটি করেন আসামের মুখ্যমন্ত্রী।
সমাবেশে রূপহীহাটের কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকেও কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এলাকার স্কুল, কলেজ বা রাস্তার কোনো উন্নয়ন না করা এবং নারীদের কাছে জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন তিনি। "প্রতি ঘরে কলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু জল বের হয়নি— মানুষের হাতে জমেছে কেবল পাইপ আর প্রতিশ্রুতি," কটাক্ষ করেন হিমন্ত।আরও পড়ুন:
পাশাপাশি, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট প্রধান বদরুদ্দিন আজমলকে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে তাঁর তিন ছেলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস ও এআইইউডিএফ গোপনে একজোট হয়ে কাজ করছে বলেও তিনি দাবি করেন। বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা বিপুল ভোটে জয়ী হবেন বলে আত্মপ্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, নগাঁওয়ের মানুষ এবার ইভিএম-এ কংগ্রেসের "প্রতারণার" জবাব দেবেন।