পুবের কলম ওয়েব ডেস্ক:, ধুলিয়ান: এসএনটিভি এবং সামশেরগঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে আযোজিত ফুটবল ফাইনালে আতাউর এন্টারপ্রাইজকে ১-০ গোলে হারিয়ে কাপ জিতে নিল বোলপুর নবীন সংঘ। সামশেরগঞ্জ ফুটবল ময়দানে জমজমাট আবহে আয়োজিত এই ফুটবল ফাইনালে অসংখ্য দর্শক মাঠে উপস্থিত ছিলেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। রবিবার ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পুরসভার পুরপিতা আনোয়ার সাদাত, খেলার অন্যতম উদ্যোক্তা ইসমাইল হোসেন আনসারি, আইসি কুনালকান্তি দাস প্রমুখ।

 
নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে ৮টি ফুটবল টিম অংশগ্রহণ করে। ফাইনালে ওঠে আতাউর এন্টারপ্রাইজ ও বোলপুর নবীন সংঘ। বর্তমান স্মার্ট ফোনের যুগে খেলার প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে এবং মানুষকে মাঠমুখি করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে উদ্যোক্তারা দাবি করেছেন।