আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গ থেকে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। গত জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোয়েল। এবার সেই আসনেই বিজেপির প্রার্থী হয়েছেন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল জানান, এই দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত এবং বাংলার মানুষের জন্য কাজ করতে চান।

কর্মসংস্থান বৃদ্ধি, আরও স্কুল তৈরি এবং নিম্নবিত্ত মানুষের উন্নয়নের মতো বিষয়গুলিতে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।

তৃণমূলে যোগ দেওয়া তাঁর আগের সিদ্ধান্ত ভুল ছিল কি না, সেই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান কোয়েল। তাঁর বক্তব্য, অতীতে তিনি কারও বিরুদ্ধে খারাপ মন্তব্য করেননি এবং ভবিষ্যতেও কোনও রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে কটূক্তি করতে চান না।

সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষের প্রসঙ্গেও কোয়েল বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করছেন, তাঁদের প্রতি তাঁর কোনও রাগ নেই। বরং তাঁদের মানসিক সুস্থতা কামনা করেন তিনি।
এদিকে আজই তিনি নমিনেশন জমা দিলেন।