নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের সরব ককরোচ জনতা পার্টি। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের বিরুদ্ধে এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। তার আগে সিজেপি মুখপাত্র সৌরভ দাস দাবি করেছেন, তাঁকে-সহ সংগঠনের একাধিক নেতাকে গ্রেপ্তারের পরিকল্পনা করা হচ্ছে। এই দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন:
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সৌরভ দাস দাবি করেন, তাঁকে, সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, রত্না সিং-সহ আরও কয়েকজন নেতাকে ১০ অক্টোবরের আগেই গ্রেপ্তার করা হতে পারে। তাঁর বক্তব্য, নেতাদের গ্রেপ্তার করা হলেও আন্দোলন বন্ধ হবে না। তিনি ১০ অক্টোবর থেকে দেশজুড়ে বড় জমায়েতের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
সিপিজে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে প্রশ্ন তুলেছেন, কতজনকে গ্রেপ্তার করা হবে।
তাঁর দাবি, ১০ অক্টোবর সারা দেশ থেকে মানুষ দিল্লির কর্মসূচিতে যোগ দেবেন।আরও পড়ুন:
ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কেও সংগঠনটি বিক্ষোভ করে। এরপর জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে ফের বড় আন্দোলনের ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
এদিকে নির্বাচন কমিশনের অভ্যন্তরে এসআইআর-সহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য নিয়েও বিতর্ক চলছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, মতভেদ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের নিয়ম মেনেই নেওয়া হয়েছে।