এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে ওঠা অভিযোগের মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীকেও জবাব দিতে বলা হয়েছে। তবে জ্ঞানেশ কুমারকে আপাতত সাসপেন্ড করার অন্তর্বর্তী আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে সোমবার মামলাটির শুনানি হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, এসআইআর-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য দুই নির্বাচন কমিশনারের আপত্তি উপেক্ষা করে নেওয়া হয়েছিল। বিশেষ করে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার ফর্ম ছয়ের পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।আরও পড়ুন:
আদালত জানতে চেয়েছে, ফর্ম ছয়ে পরিবর্তন কীভাবে করা হয়েছিল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলি নিয়ম মেনে সর্বসম্মত বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়েছিল কি না। প্রধান বিচারপতি এ-ও স্পষ্ট করেছেন, পরিবর্তিত ফর্ম ছয় সুপ্রিম কোর্ট অনুমোদন করেনি।
আরও পড়ুন:
মামলাটি করা হয়েছিল নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পর। আবেদনকারীদের দাবি, আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত নেওয়া না হয়ে থাকলে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলি বাতিল করা উচিত। আদালত অবশ্য এই পর্যায়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আগে সংশ্লিষ্ট পক্ষগুলির জবাব চাওয়া হয়েছে।