রেজিনগরে উপনির্বাচনের ভোটগ্রহণের মধ্যেই আটক করা হল আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে। মঙ্গলবার সকালে সপরিবারে ভোট দেওয়ার পর পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মন্তব্য করেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই রেজিনগরে তাঁর দলীয় কার্যালয়ে পৌঁছয় পুলিশ। সেখানে বাগ্বিতণ্ডার পর হুমায়ুনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
হুমায়ুনের অভিযোগ, ভোটগ্রহণ শুরুর আগেই তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
ভোট দেওয়ার পরও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশকে উদ্দেশ করে ‘দালালি না করার’ বার্তা দেওয়ার পাশাপাশি সমর্থকদেরও পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।আরও পড়ুন:
এর পর নিজের দলীয় কার্যালয়ে যান হুমায়ুন। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছয়। পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয় বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে দলীয় কার্যালয় থেকে আটক করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।