পুবের কলম ওয়েবডেস্ক, কলকাতার মা ফ্লাইওভারে ফের ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ছ’টি গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছে একটি গাড়ির চালকের বিরুদ্ধে। ঘটনায় পঞ্চসায়র থানার সাব ইনস্পেক্টর রত্নাংশু মণ্ডল-সহ তিন জন আহত হয়েছেন। তাঁদের বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক পলাতক।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মামলার তদন্ত শেষ করে থানায় ফিরছিলেন রত্নাংশু। সেই সময় পার্ক সার্কাসের দিক থেকে আসা একটি গাড়ি আচমকা চিংড়িহাটার দিকে বাঁক নেয়। অভিযোগ, তখনই চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তিনটি বাইকে ধাক্কা মারেন।
এরপর আরও তিনটি গাড়িতে ধাক্কা মেরে গাড়িটি থামে।আরও পড়ুন:
খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানজটও হয়।
আরও পড়ুন:
চালক মদ্যপ ছিলেন কি না, নাকি অন্য কোনও কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মা ফ্লাইওভারে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার হলেও বারবার দুর্ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে।