মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে নির্বাচন সদন অভিযান শুরু করলেন ‘ইন্ডিয়া’ জোটের বিরোধী সাংসদেরা। সকাল ১১টা নাগাদ সংসদ ভবনের মকরদ্বার থেকে মিছিল শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতা।
আরও পড়ুন:
সংসদ ভবন থেকে কিছুটা এগোনোর পরই পুলিশ মিছিল আটকে দেয়। বাধার মুখে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদেরা।
মিছিল থেকে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানও ওঠে। বিরোধীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে এবং জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।আরও পড়ুন:
মিছিল ঘিরে সকাল থেকেই দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। সংসদ ভবন, পার্লামেন্ট স্ট্রিট এবং নির্বাচন সদনের আশপাশে একাধিক স্তরে ব্যারিকেড বসানো হয়েছে।
গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।আরও পড়ুন:
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে অভিযোগ করেন, সর্বজনীন ভোটাধিকারকে খর্ব করার চেষ্টা চলছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, নির্বাচন কমিশন ও বিজেপি বিরোধীদের অভিযোগ অস্বীকার করে এসেছে।
আরও পড়ুন:
এদিনের মিছিল ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ। আগামী দিনগুলিতেও ব্লক ও জেলা স্তরে একাধিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিরোধীরা।