পুবের কলম ওয়েব ডেস্কঃ   শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করল এসএসসি। এসএসসি সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সিবিআইয়ের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্কের তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থীদের ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে । এসএসসি সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সিবিআইয়ের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্কের তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থীদের ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে । আপাতত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি (এটি)-র ওএমআর শিট প্রকাশ করা হয়েছে । কমিশন জানিয়েছে, খুব শীঘ্রই ২০১৬ সালের তৃতীয় এসএলএসটি (এনটি)-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ওএমআর শিটও প্রকাশ করা হবে ।

২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর থেকেই চাকরিপ্রার্থী ও বিভিন্ন সংগঠনের তরফে ওএমআর শিট প্রকাশের দাবি উঠছিল । অভিযোগ ছিল, বহু ক্ষেত্রে ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে অথবা তাতে কারচুপির আশঙ্কা রয়েছে । ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট প্রায় ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিলেও সেই নির্দেশ কার্যকর হয়নি । নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কমিশনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।