পুবের কলম ওয়েব ডেস্কঃ কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিতর্কিত মন্তব্যের ঘটনায় এখনও কেন কোনও নির্দিষ্ট পদক্ষেপ করা হয়নি, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই মামলার শুনানি হয়। তাতে এনিয়ে কড়া ভাষায় মধ্যপ্রদেশ সরকারকে সতর্ক করে দেশের শীর্ষ আদালত। এনিয়ে যে দীর্ঘসূত্রিতা মেনে নেওয়া হবে না সেই ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ "যথেষ্ট হয়েছে।
"শুক্রবার মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে। বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে রাজ্য সরকারকে।শুনানির সময় আদালত জানায়, এই বিষয়ে ইতিমধ্যেই আগে নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কেন সিদ্ধান্ত নিতে এত দেরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলে বেঞ্চ।
আরও পড়ুন:
আদালতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত কড়া।
বিচারপতিদের বক্তব্য, এনিয়ে আর বেশি সময় দেওয়া যাবে না। আদালতের বক্তব্য, ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।এদিন আদালতে কেন্দ্রের পক্ষ থেকে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিজয় শাহের মন্তব্য অত্যন্ত অনভিপ্রেত এবং তিনি নিজেও সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি আদালত। বেঞ্চ জানায়, ঘটনাটিকে শুধু "দুর্ভাগ্যজনক" বললে কম বলা হবে; এটি অত্যন্ত নিন্দনীয়। আদালতের আরও পর্যবেক্ষণ, মন্ত্রীর বক্তব্যে প্রকৃত অনুশোচনার কোনও স্পষ্ট প্রতিফলন দেখা যায়নি।প্রধান বিচারপতি এ'ও স্পষ্ট করে দেন, এই মামলায় মধ্যপ্রদেশ সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে আর কোনও নতুন হলফনামা আদালত গ্রহণ করবে না।আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছর অপারেশন সিঁদুরের সঙ্গে যুক্ত ছিলেন ভারতিয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। তিনি নিয়মিত অপারেশন সিঁদুরের তথ্য সংবাদমাধ্যামকে দিয়েছেন। কিন্তু, তাঁকে বিজয় এমন কিছু মন্তব্যে করেছিলেন যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। তাঁর বক্তব্যকে অনেকেই অসম্মানজনক, সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ এবং একজন নারী সেনা আধিকারিকের মর্যাদাহানিকর বলে আখ্যা দেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। মামলা দায়ের হয় আদালতে।