মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর আরও চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ইন্ডিয়া জোটের কর্মসূচির আগে সাংবাদিক বৈঠক থেকে তাঁকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিলেন রাহুল।
আরও পড়ুন:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ‘ভোট চুরি’র অভিযোগকে কেন্দ্র করে সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই রাহুলের এই মন্তব্য সামনে এসেছে। তাঁর দাবি, জ্ঞানেশ কুমারের কাছ থেকে তিনি বার্তা পেয়েছেন।
সেই প্রসঙ্গ টেনেই মুখ্য নির্বাচন কমিশনারকে রাজসাক্ষী হওয়ার বার্তা দেন তিনি।আরও পড়ুন:
রাহুল গান্ধীর অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের ঘটনায় অপরাধ সংঘটিত হয়েছে। এই ঘটনার পিছনে কারা জড়িত, তা প্রকাশ্যে আনা প্রয়োজন বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন:
জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে রাহুল বলেন, ‘জ্ঞানেশ কুমারজি, আমরা জানি আপনি রাতে ঘুমোতে পারছেন না।
কিন্তু আমরা আপনাকে ছাড়ব না। আপনি বরং রাজসাক্ষী হয়ে যান।’আরও পড়ুন:
ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে কংগ্রেস ও বিরোধী জোটের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাতের আবহেই রাহুলের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তবে ভোটার তালিকা সংক্রান্ত অনিয়ম ও অপরাধের অভিযোগগুলি রাহুল গান্ধীর বক্তব্য হিসেবেই বিবেচ্য।