সুদান-মিশর সীমান্তের স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলায় ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের ওই খনিতে হামলার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। বেঁচে যাওয়া শ্রমিকদের বর্ণনায় উঠে এসেছে হামলার ভয়াবহ চিত্র।
আরও পড়ুন:
সুদানের যুদ্ধকালীন নৃশংসতার তথ্য নথিভুক্তকারী অধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ এই হামলার জন্য মিশরীয় সামরিক বাহিনীকে দায়ী করেছে। সংগঠনটির দাবি, উত্তর ওয়াদি এলাকায় সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে বেসামরিক খনি শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
আরও পড়ুন:
স্বর্ণসমৃদ্ধ জাবাল আল-উকাইদা অঞ্চলে চলতি বছরে এটি দ্বিতীয় বিমান হামলা। এর আগে গত জুনে একই এলাকায় হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। সেই হামলার দায়ও মিশরের ওপর চাপানো হয়েছিল। সে সময় মিশরীয় সামরিক বাহিনী জানিয়েছিল, নিজেদের সীমান্তের মধ্যে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন:
সুদান ও মিশরের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সম্পদসমৃদ্ধ হালায়েব ত্রিকোণ অঞ্চলটির ওপরও দুই দেশই নিজেদের অধিকার দাবি করে।