পুবের কলম ওয়েবডেস্ক, একটি দুর্ঘটনাই শেষ করে দিল একই পরিবারের চারটি প্রাণ। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সোমবার দুপুরে ওয়েস্ট বাইপাসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ডিভাইডারে ধাক্কা লাগার পর গাড়িটিতে আগুন ধরে যায়। তাতে তিন বছরের এক শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও এক মহিলা।
আরও পড়ুন:
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন ৩৯ বছরের রামদেব রেড্ডি, তাঁর মা কোম্মারেড্ডি অরুণা (৫৬), তিগুরু বিজয়া এবং রামদেবের শিশুপুত্র। তাঁদের বাড়ি অন্ধ্রপ্রদেশের নুন্না এলাকায়। সেখানে রামদেবের একটি মদের দোকান ও বার রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সোমবার গুন্টুরের নাম্বুরুতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রামদেব ও তাঁর পরিবারের সদস্যেরা। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুতগতিতে চলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। সংঘর্ষের পর গাড়ির সামনের দিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।আরও পড়ুন:
দুর্ঘটনায় আহত তিয়াগুরু অরুণা হায়দরাবাদের বাসিন্দা। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।আরও পড়ুন:
দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় সংঘর্ষের পর বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। তবে দুর্ঘটনার মুহূর্তে গাড়িটি কে চালাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি। কীভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।