পুবের কলম, ওয়েবডেস্ক: ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ডেঙ্গি নিয়ে নবান্নের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক দফতরের সচিব ও বিভিন্ন জেলার জেলাশাসকরা। নবান্নের বৈঠক থেকেই একগুচ্ছ নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সপ্তাহে সাত দিনব্যাপী ২৪ ঘন্টা ধরে কাজ করতে হবে । প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নজরদারি করতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। কোনওভাবেই যেনো প্রাণহানির ঘটনা না ঘটে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিনের বৈঠকে মুখ্য সচিব সহ বিভিন্ন দফতরের সচিবদের ডেঙ্গি মোকাবিলার প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে হটস্পট অঞ্চলগুলি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি রাজ্যে বর্তমানে দুর্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মু্খ্যমন্ত্রী। দুর্যোগ মোকাবিলাতেও বেশকিছু নির্দেশ দিয়েছেন তিনি।