পুবের কলম ওয়েবডেস্ক: প্রত্যেক দিনের মতোই গোসাবার বিদ্যাধরি নদীতে চলাচল করছিলো নৌকা। কিন্তূ মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ হঠাৎ একটি নৌকা যখন গোসাবা ঘাট থেকে যাত্রী নিয়ে গদখালি ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝ নদীতে পৌঁচ্ছায় ঠিক তখনই আচমকা প্রবল ঝড়ের সম্মুখীন হয় যাত্রী বোঝায় নৌকাটি!
আরও পড়ুন:
সেই সঙ্গে শুরু হয় জলোচ্ছ্বাস! অতিরিক্ত দুলতে থাকে নৌকাটি!
প্রায় উল্টে যাওয়ার পরিস্থিতি। কিন্তূ মাঝি ও তার সহযোগীর তৎপরতায় এদিন ভাগ্যক্রমে বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৬০জন যাত্রী সহ ঐ নৌকাতে থাকা বাইক, সাইকেল সহ আরো বিভিন্ন জিনিসপত্র!আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, গোসাবা থেকে একটি যাত্রী বোঝায় ফেরি নৌকা যখন গদখালি ঘাটে যাচ্ছিলো তখন মাঝ নদীতে ঝড়ের মুখে পড়লে নৌকার যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে! কিন্তূ মাঝি বিপদ বুঝে নৌকাটিকে নিয়ে একটি চড়ের দিকে চলে যান এবং সেখানে গিয়ে সুন্দরবনের প্রাণ-ভোমরা ম্যানগ্রোভ গাছের গায়ে নৌকাটিকে বেঁধে রাখেন এবং ঝড় থামলে আবার যাত্রীদের কে ঘাটে পৌঁচ্ছে দেন।
আরও পড়ুন:
আর এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁচ্ছায় গোসাবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমকা হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর নেই। এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত নৌকা গুলিতে ৪০জনের বেশি যাত্রী না তোলার কথা জানানো হয়েছে মাঝিদের।