পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে এবার এক বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি সাফ জানিয়েছেন, একটি নির্দিষ্ট বিষয়ে যোগী আদিত্যনাথ যদি তাঁর দাবির সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে তাঁকে ‘অ-হিন্দু’ হিসেবে ঘোষণা করবেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বারাণসীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্করাচার্য বলেন, "যদি তিনি (যোগী আদিত্যনাথ) প্রমাণ দিতে না পারেন, তবে আমরা তাঁকে অ-হিন্দু বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। হিন্দু ধর্মে শাস্ত্রের শাসনই শেষ কথা, সেখানে কোনো রাজনৈতিক পদমর্যাদা বিবেচ্য নয়।"
আরও পড়ুন:
একদিকে যোগী আদিত্যনাথ যখন হিন্দুত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে নিজেকে জাহির করেন, তখন দেশের অন্যতম শীর্ষ ধর্মগুরু শঙ্করাচার্যের এই হুঁশিয়ারি উত্তরপ্রদেশসহ দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। হিন্দুধর্মের অভ্যন্তরীণ রীতিনীতি এবং আধিপত্য নিয়ে এই সংঘাত গেরুয়া শিবিরের জন্য বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।