পুবের কলম, ওয়েবডেস্ক: গুলিতে ঝাঁঝরা লস্কর-ই-তইবার কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাশিম। পাক অধিকৃত কাশ্মীরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের খুন হন আবু কাশিম। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রাওয়ালকোটের আল-কুদুস মসজিদ চত্বরে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, রিয়াজকে খুন করার জন্য মসজিদ চত্বরে অপেক্ষা করছিল আততায়ীরা। যেসময় রিয়াজ নামায পড়তে মসজিদ চত্বরে প্রবেশ করেন, তখনই তাঁকে লক্ষ্য করে অতর্কিত গুলি করা হয়।
আরও পড়ুন:
সূত্রের খবর, গত জানুয়ারিতে ধানগিরি এলাকায় নিরাপরাধ গ্রামবাসীদের হত্যা করেছিল লঙ্কর জঙ্গিরা। গত জুন মাসেও ধাঙ্গরিতে ভারতীয় সেনার চর সন্দেহে ৭ জন গ্রামবাসীকে খুন করেছিল তাঁরা। লস্কর কমান্ডার রিয়াজ সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কাশ্মীর উপত্যকায় বেশ কয়েকটি জঙ্গি হামলা এবং নাশকতার মামলা রয়েছে রিয়াজ ওরফে কাশিমের বিরুদ্ধে। জম্মুর বাসিন্দা রিয়াজ আহমেদ। তিনি ১৯৯৯ সালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন।