ঢাকা: দীর্ঘদিন পর ভারতীয় পর্যটকদের আবারও ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহাকারী হাইকমিশন থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুন:
গত বছরের ডিসেম্বরে আগরতলা বাংলাদেশ হাইকমিশনের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার কারণে, হাইকমিশন বন্ধ হয়ে যায় এবং ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি আবার সেই পরিষেবা চালু হয়েছে এবং নাগরিকদের জন্য নতুন করে ভিসা পাওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন:
আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশন, উত্তর-পূর্ব ভারতের মানুষের জন্য ভিসা আবেদন গ্রহণ করে থাকে। ভিসা পুনরায় চালু হওয়া পর, আবেদনকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রথম দিনে ১০০টি আবেদন জমা পড়লেও, পরের দিন তা ২০০ ছাড়িয়ে যায়। ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদের জন্যও এই ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়া অনেকটা গুরুত্বপূর্ণ।
আবেদন জমা দেয়ার পর, সাধারণত তিন দিনের মধ্যে ভিসা প্রদান দেওয়া হয়ে থাকে, তবে বিশেষ ক্ষেত্রে কিছুটা বেশি সময়ও লাগতে পারে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা দু’দেশের মধ্যে যাতায়াত এবং সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।আরও পড়ুন:
গত বছরের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, যার প্রভাব ভারতীয় পর্যটন খাতে পড়েছিল। বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা এখনও দেওয়া হয়নি, যার ফলে ভারতে বাংলাদেশের পর্যটকদের যাতায়াত ব্যাপকভাবে কমে গেছে।
আরও পড়ুন: