পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের ‘সংকটময়’ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার এমপিরা। তারা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ট্রুডোর কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, তিনি যেন পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন বন্ধে দেশটিকে চাপ প্রয়োগ করেন। পাকিস্তানে পিটিআই দলের নেতা ও কর্মীদের উপর চলমান ধরপাকড়ের মধ্যেই কানাডীয় আইন-প্রণেতারা এই উদ্বেগ জানালেন।
চিঠিতে বলা হয়, লাহোরের জামান পার্কে পিটিআই প্রধান ইমরান খানের বাসভবনে দু’বার সহিংসভাবে অভিযান চালানো হয়েছে এবং তার দলের ৭ হাজার ৫০০ কর্মীকে পুলিশ অবৈধভাবে গ্রেফতার করেছে। ‘কানাডা-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ’ গ্রুপের সদস্য এমন ১৬ জন আইনপ্রণেতা ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সব ধরনের সহিংসতা ও নির্বিচারে গ্রেফতারের নিন্দা জানানো হয়। বলা হয়, সামরিক আইনে নয়, বরঞ্চ অসামরিক আদালতেই ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের মৌলিক প্রকৃতি, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর এমপিরা জোর দিয়েছেন ওই চিঠিতে। পাকিস্তানে কোনও আপোষ ছাড়াই এই নীতিগুলি বাস্তবায়নের আহ্বান জানান তারা। কানাডার এমপিরা পাকিস্তানে সব ধরনের সহিংসতার নিন্দা করেছেন। পাশাপাশি অসামরিক নাগরিক, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের বেআইনি গ্রেফতারের জন্য দুঃখপ্রকাশ করেছেন তারা। চিঠিতে কানাডা এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও উল্লেখ করা হয়।পাকিস্তানের পরিস্থিতি উদ্বিগ্ন কানাডার এমপিরা
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মে ২০২৩, ১৪:০০
আরও খবর
পাক অধিকৃত কাশ্মীরে অবৈধভাবে নির্বাচনের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জে সরব হল ভারত
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে ১২ জন পুলিশ, আহত অনেকে
পাক মন্ত্রীর ‘কলকাতায় হামলা’ মন্তব্যে কড়া বার্তা রাজনাথের, মনে করালেন ৫৫ বছর আগের ইতিহাস
কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানের, নীরব কেন প্রধানমন্ত্রী মোদি? নদিয়ার জনসভা থেকে প্রশ্ন মমতার
"কলকাতায় হামলা চালাবো", ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর
"কলকাতায় হামলা চালাবো", ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর
এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী
এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর
পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের