পুবের কলম, ওয়েবডেস্ক: সেক্টর ৩২-এর একটি ওষুধের দোকানে এনকাউন্টারের ঘটনায় বড় সাফল্য পেল চণ্ডীগড় পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেক্টর ৩৯-এর শস্য বাজারের কাছে পুলিশের সাথে এক এনকাউন্টারের পর দুই শুটারসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাল্টা গুলিবর্ষণে অভিযুক্তদের মধ্যে দুইজন আহত হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল এবং অপরাধে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
এই ঘটনার সাথে কোনো গ্যাংস্টার নেটওয়ার্কের যোগসূত্র আছে কি না, বা কোনো পুলিশ কর্মীর মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্রাইম ব্রাঞ্চ এর আগে সেক্টর ৪৬-এর বাসিন্দা রাহুল বিষ্টকে গ্রেফতার করেছিল। তদন্তে উঠে এসেছে যে, বিষ্ট জনৈক পুলিশ কর্মীর সাথে অংশীদারিত্বে সেক্টর ৩২-এ একটি ল্যাবরেটরি চালাতেন এবং পরে ওই ওষুধের দোকানে গুলি চালানোর ষড়যন্ত্র করেছিলেন।আরও পড়ুন:
সেবক ফার্মেসিতে যখন গুলি চালানো হয়, তখন কাউন্টারে ছিলেন মালিকের ছেলে তনিশ। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান এবং দ্রুত পরিবারকে খবর দেন। খবর পেয়ে দোকানের মালিক জগদীশ ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে বিস্তারিত জানান। ঘটনার গুরুত্ব বুঝে সেক্টর ৩৪ থানার পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং অপারেশন সেল দ্রুত তদন্তে নামে।