উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আগামী মঙ্গলবার ৯ জানুয়ারি প্রশাসনিক বৈঠক ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সভা ঘিরে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জয়নগর থানার বহড়ু হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর সভা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই সেজে উঠেছে জয়নগর এলাকায়। প্রশাসন সূত্রে খবর, এদিন গঙ্গাসাগরের কর্মসূচী সেরে হেলিকপ্টারে জয়নগরের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
এদিন হেলিকপ্টার থেকে নেমে হেলিপ্যাডের জায়গা পরিদর্শন করেন আধিকারিকরা। তারা কথা বলেন জয়নগর থানার আই সি এবং জয়নগর ১নং বিডিও সহ একাধিক আধিকারিকদের সঙ্গে।আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে গত ৪ জানুয়ারি এই প্রশাসনিক সভার কথা হলে ও মুখ্যমন্ত্রীর শারিরীক অসুস্থতার কারনে তা পিছিয়ে যায়। আগামী ৮ ই জানুয়ারি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টার যোগে গঙ্গাসাগরে গিয়ে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে রাত্রীবাস করে কপিল মুনির মন্দিরে পুজো অর্চনা সেরে পরেরদিন মঙ্গলবার গঙ্গাসাগর থেকে হেলিকপ্টার যোগে জয়নগর থানার উওর দূর্গাপুরে নেমে সড়কপথে দুপুর একটা নাগাদ বহড়ু হাইস্কুলের মাঠে গিয়ে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।