পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের প্রাক্তন অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। সম্পত্তি কেনাতে অনিয়মের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় মঙ্গলবার। পাঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে একটি লুকআউট নোটিশ (এলওসি) জারি করার পরে আদালত এই নির্দেশ দেয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
চলতি বছরের শুরুতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পঞ্জাবের প্রাক্তন অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল। বিজেপি নেতা সরূপ চাঁদ সিংলা অভিযোগ করেছিলেন, ‘কংগ্রেস সরকারের মন্ত্রী থাকাকালীন মনপ্রীত বাদল ক্ষমতার অপব্যবহার করে তাঁর দুটি বাণিজ্যিক প্লটকে আবাসিক প্লটে রূপান্তর করেছিলেন’। সরূপ চাঁদ সিংলা শিরোমণি অকালি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
গতকাল সোমবার পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন অর্থমন্ত্রী সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপরই পুলিশ মনপ্রীতের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। ভিজিল্যান্স ব্যুরোর আধিকারিকরা তাঁর বাসভবন সহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়েও তাঁর খোঁজ পায়নি। পরে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একটি এলওসি জারি করে ভিজিল্যান্স ব্যুরো। যদিও অভিযুক্ত রাজীব কুমার, আমনদীপ সিং এবং বিকাশ অরোরাকে গ্রেফতার করা হয়েছে।