পুবের কলম, ওয়েবডেস্ক: মোদির ঘোষণাতেই সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার। মঙ্গলবার মন্ত্রিসভা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধিতে ছাড়পত্র দিয়েছে। ফলে আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবে ৮০ কোটি ভারতবাসী। আগামী পাঁচ বছর এই প্রকল্প বাবদ খরচ হবে ১১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা।
আরও পড়ুন:
গত ৪ নভেম্বর ছত্তিশগড়ের জনসভা থেকে এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হবে বলে ঘোষণা করেন মোদি। প্রধানমন্ত্রী জানান, কোভিড পরবর্তী সময়ে দেশবাসীকে আর্থিকভাবে স্বস্তি দেওয়ার জন্য যা শুরু হয়েছিল, সেটা চলবে ২০২৯ সাল পর্যন্ত। মোদির সেই ঘোষণায় সিলমোহর পড়ল বুধবার। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, 'এই প্রকল্পের জন্য টাকা-পয়সা বা শস্য কোনও কিছুরই ঘাটতি থাকবে না।'