পুবের কলম, ওয়েবডেস্ক: আজ সকালেই প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। মঙ্গলবার গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। সূত্রের খবর, মুলায়ম সিং যাদবের শেষকৃত্যে উপস্থিত থাকার কথা রয়েছে রাজনাথ সিংয়ের।
আরও পড়ুন:
ইতিমধ্যেই সাইফাইয়ের গ্রামের বাড়িতে এসেছে পৌঁছেছে মুলায়ম সিং যাদবের দেহ। সেখানে তাদের প্রিয় নেতাকে দেখতে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন:
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে অশোকা রোডের বাসভবনে। সেখানেই আজ শায়িত থাকবে মুলায়ম সিং যাদবের দেহ।
আরও পড়ুন:
মঙ্গলবার উত্তর প্রদেশে তাঁদের গ্রামের বাড়িতেই শেষকৃত্য সম্পন্ন হবে। ৮২ বছর বয়সে প্রয়াত হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব।
আরও পড়ুন:
তার মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী একটি ট্যুইটে লেখেন, ‘মুলায়ম সিং যাদব জি তার অনন্য রাজনৈতিক দক্ষতা দিয়ে কয়েক দশক ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন। জরুরি অবস্থার সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আওয়াজ তুলেছিলেন। তৃণমূল নেতা হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে এক যুগের অবসান ঘটল।’আরও পড়ুন:
১৯৩৯ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন মুলায়ম সিং যাদব।
১৯৫০-এর দশকে তাঁর রাজনীতির জগতে প্রবেশ। উত্তর প্রদেশে তিনি ছিলেন সবার 'নেতাজি'৷ ১৯৭৬ সালে প্রথমবার উত্তরপ্রদেশের বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭, ৩ বারের মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 'নেতাজি'।আরও পড়ুন:
১৯৯৬, ১৯৯৮, ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে সাংসদ হিসাবেও দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন 'নেতাজি'। ১৯৯৬-৯৮ সাল পর্যন্ত যুক্তফ্রন্ট সরকারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।
আরও পড়ুন: