Pope Francis funeral: বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন ভ্যাটিকানে

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ মানবতার অগ্রদূত পোপ ফ্রান্সিসের শেষকৃত্য (Pope Francis funeral )সম্পন্ন হবে। স্থানীয় সময় দুপুর ১.৩০ নাগাদ শুরু হবে শেষকৃত্যের।  ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের রাজকীয় বারোক প্লাজায় সংশ্লিষ্ট কার্যকর্ম অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতৃবৃন্দ, ক্যাথলিক ধর্মগুরু, কর্মকর্তাগণ এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ আজ সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের শেষকৃত্যানুষ্ঠানে (Pope Francis funeral) যোগ দিবেন বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যেই অনেক দেশের  সরকার প্রধান ও রাজ পরিবার সেন্ট পিটার্স স্কয়ারের সামনে হাজির হয়েছেন। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেটিজিয়া, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।

এ ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ভ্যাটিকান পৗেঁছেছেন। এছাড়া ভারত থেকে থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।

Pope Francis funeral: পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ

শুক্রবার রাত থেকেই কাতারে কাতারে খ্রিস্ট ধর্মপ্রাণ মানুষ চোখের জল মুছতে মুছতে সেন্ট পিটার্স বাসিলিকার  সামনে জড়ো হয়ে রয়েছে । সবকটি রাস্তা প্রায় জন-অবরুদ্ধ। সেন্ট পিটার্স বাসিলিকার প্রাসাদোপম সিঁড়ির ধাপে প্রয়াত পোপ ফ্রান্সিসের জন্য শেষ প্রার্থনা করা হবে। ৫০ জনের বেশি বিশ্বনেতা এবং ১১ জন যুবরাজ এই শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন।

https://youtu.be/ia07fk8b7oY