পুবের কলম,ওয়েবডেস্ক: এবার লোকসভা নির্বাচনের সলতে পাকাতে মমতার অনুরোধে বিরোধীদের বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। আগামী ১২ জুন পটনায় হচ্ছে সেই বৈঠক। রাজনৈতিক মহলের খবর, বৈঠকে থাকবে অধিকাংশ বিরোধী দল। ডাকা হয়েছে কংগ্রেসকেও।
আরও পড়ুন:
জানা গেছে, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে সেই বৈঠকে যোগ দেবেন। দলনেতা সঞ্জয় রাউত বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। ২০২৪ লোকসভা ভোটে মোদিকে গদিচ্যুত করতে বিরোধীদের ডাকা এই বৈঠকের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে আলাপচারিতা করবেন তিনি। চলতি মাসেই বিহারের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের সামনে রাউত এদিন আরও বলেন, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। মেরেকেটে ১৫ মাস বাকি। তার আগে সমস্ত বিরোধী দল একত্রিত হচ্ছে। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে এই বৈঠকে যোগ দেবেন উদ্ভব। গত বছরই বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন নীতীশ। এরপর থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিরোধী ঐক্য মজবুত করার চেষ্টা চালাচ্ছেন জেডিইউ প্রধান।