পুবের কলম ওয়েবডেস্ক: মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে। নেতৃত্বে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের দিকে রয়েছেন তৃণমূলের ‘মহিলা ব্রিগেড’। মাথায় গ্যাস সিলিন্ডারের প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে অনেকে মিছিলে।
আরও পড়ুন:
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী মিছিলে যোগ দিতে কলেজ স্ক্যোয়ারে জনজোয়ার। রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিজেপিকে বিঁধে তিনি বলেন, "যেভাবে আমাদের উপর হামলা হল তা বাংলার মানুষ দেখেছে। আইন আইনের পথে চলবে। এইভাবে গুন্ডামি করে বাংলা জেতা যাবে না।"