পুবের কলম ওয়েবডেস্কঃ বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় হারিয়েছিলেন একমাত্র কন্যাকে। এবার সেই তামান্নার মাকে প্রার্থী করল সিপিএম। মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলন করে ১৯২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছে তামান্নার মা সাবিনা ইয়াসমিনের নাম। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিএম।

প্রার্থী ঘোষণার সময় বিমান বসু বলেন, কালীগঞ্জ থেকে এবার প্রার্থী করা হয়েছে শহীদ কন্যার মাকে। এদিন প্রার্থী হওয়ার কথা জানতে পেরেই শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁতে দাঁত লড়াই করার বার্তা দিলেন। 

এদিন টেলিভিশনে নিজের প্রার্থী হওয়ার কথা জানতে পারেন সাবিনা। সেই কথা জানতে পেরে তিনি সাংবাদিকদের বলেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। তিনি ভয় পান না ।

প্রার্থী হয়ে তাঁর ভয় পাচ্ছে না। তিনি আরও বলেন, শাসকদলের জন্য তাঁকে রাস্তায় নামতে হয়েছে। ফলে ভালো হোক বা খারাপ তাঁকে লড়াই করতেই হবে। সাধারণ ঘরের মেয়ে হলেও তিনি দাঁতে দাঁত চেপে লড়াই করবেন। উল্লেখ্য, সাবিনা তাঁর একমাত্র কন্যা তামান্নাকে হারিয়েছিলেন গত বছর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজয়ী মিছিলের সময়।
প্রথম থেকেই বাম বাম রাজনীতির সঙ্গে জুক্ত সাবিনার পরিবার। উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। দলের বিজয় মিছিলে তামান্নার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেই বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তামান্নার দেহ। এবার সেই তামান্নার মা'কেই প্রার্থী করল সিপিএম। উল্লখ করার বিষয় হলো, ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আবুল কাশেম ২৫,০৭৬ ভোট পেয়েছিলেন। আর ২০২৫ সালে উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ২৮,২৬২টি ভোট পেয়েছিলেন।