পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। ভোটে জিততে রাজনৈতিক দলগুলিতে চলছে প্রার্থী দেওয়ার তোড়জোড়। সেই আবহে এবার বড় সিদ্ধান্ত নিল সিপিআই(এমএল)। তারা ঘোষণা করেছে এবার বিধানসভায় ১০ টি আসনে লড়বে সিপিআই (এমএল)।দ্রুতই প্রার্থী ঘোষণা করা হবে বলে দলের সূত্রে জানা গিয়েছে।

যদিও বারবার তারা বিজেপিকে শত্রু বলে চিহ্নিত করে এসেছে, তবে অনেকেই মনে করছেন এরফলে কার্যত তারা তৃণমূল ও বিজেপিকে একি সাড়িতে বসাল। 

সোমবার দলের তরফে ১০ টি আসনে লড়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেন লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। এছাড়া তিনি জানান, বৃহত্তর বাম ঐক্য পুনরায় গড়ে তোলার লক্ষ্যে তারা সিপিএমের সঙ্গে আলোচনা করবে। তারপরে ওই ১০ টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত বছর সিপিআই এমএলের রাজ্য সম্মেলনে বাংলায় বিজেপির বিভাজনের রাজনীতির বিরোধিতা করা হয়েছিল।

পরে দলের তরফে জানানোও হয়েছিল, বিজেপিকে রুখতে তারা তৃণমূলকেও সমর্থন করবে। কিন্তু, এবার কার্যত বিজেপি এবং তৃণমূলের বিপক্ষে লড়তে চলেছে লিবারেশন। দলের রাজ্য সম্মাদক দিপঙ্কর ভট্টাচার্য জানান, তারা চাইছেন দলকে রাজ্যে তৃতীয় শক্তিতে পরিণত করতে। প্রসঙ্গত, গত বছর বিহারে বিধানসভা ভোটে ৪ টি আসনে জয় পেয়েছিল লিবারেশন। এবার তাদের লক্ষ্য বঙ্গ বিধানসভা।