পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ের ভোজ খেতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। খাবার খাওয়ার সময় গলায় রসগোল্লা আটকে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার বেলাজুড়ি পঞ্চায়েতে। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম ললিত সিং, বয়স ৪১ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামশেদপুরের মালিয়ান্তা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ভোজ চলছিল। সেই সময় ললিত সিং মুখে রসগোল্লা দেওয়ার পরই আচমকা বিপদ ঘটে। হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পাশে থাকা লোকজন বুঝতে পারেন, তাঁর গলায় রসগোল্লা আটকে গেছে। এরপর উপস্থিত লোকজন দ্রুত গলা থেকে রসগোল্লাটি বের করার চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, রসগোল্লাটি তাঁর শ্বাসনালি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। ফলে শরীরে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া