পুবের কলম, ওয়েবডেস্ক: কোচবিহারের তুফানগঞ্জে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে একটি ডাম্পার।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আর পাঁচটা দিনের মতোই মারুগঞ্জ বাজারে লোকসমাগম হয়েছিল। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা।

হঠাৎ তুফানঞ্জের দিক থেকে কোচবিহারের দিকে যাওয়া ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়ে। রাস্তার ধারে থাকা অস্থায়ী চালার  নীচে বসে থাকা ৩টি দোকানকে পিষে দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যায় চার জন। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ।

আহতদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল ও কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালে পাঠানো হয়।

সেখানেই ৪ জনকে মৃত বলে জানান চিকিৎসকরা। মৃতদের মধ্যে এক কিশোরও রয়েছে।

স্থানীয়রা জনিয়েছেন,  সম্ভবত চালক মত্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর থেকেই চালক পলাতক। তল্লাশি শুরু করেছে পুলিশ।