পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছে নির্বাচন কমিশন। গভীর রাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদল করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের মহাপরিচালক, কলকাতার পুলিশ প্রধানসহ একাধিক শীর্ষ পুলিশকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিল ও সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টিকে একযোগে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, কাউকে কাজে লাগিয়ে গোপনে তাণ্ডব চালানো হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন বাঙালি মহিলা মুখ্যসচিবকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর কথায়, একজন মহিলাকে কার্যত জোর করে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শুধু বাঙালি নন, অবাঙালি প্রশাসনিক কর্মকর্তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি পীযূষ পাণ্ডেসহ কয়েক জন পুলিশকর্তার নাম উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারকে একবারও কিছু জানানো হয়নি। তবে তাঁর স্পষ্ট বার্তা, যাঁকেই পাঠানো হোক, তাঁরা মানুষের জন্যই কাজ করবেন।
আরও পড়ুন:
একই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভরসা রাখুন, আস্থা রাখুন, কোনও প্ররোচনায় পা দেবেন না।” এদিন তিনি আরও অভিযোগ করেন, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংক্রান্ত বিষয়কে ঘিরেও ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে রাজনীতি করছে